নিজস্ব প্রতিনিধি, বোরো:
অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কড়া অবস্থান নিল বোরো থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে আঁকরো গ্রামে হানা দিয়ে পুলিশ গ্রেফতার করল দেবাশীষ মণ্ডল নামে এক ব্যক্তিকে। তার বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ১৫ লিটার চোলাই মদ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেবাশীষ মণ্ডল চোলাই মদ বিক্রির সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই একটি বিশেষ টিম অভিযান চালায়। বাড়ি তল্লাশির সময় একাধিক পাত্রে করে রাখা চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়।











Post Comment