insta logo
Loading ...
×

মিছিল, স্লোগান আর সমর্থকের ঢল ,মনোনয়ন জমায় নজর কাড়ল বিজেপি

মিছিল, স্লোগান আর সমর্থকের ঢল ,মনোনয়ন জমায় নজর কাড়ল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মনোনয়ন জমা ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিভিন্ন কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরে মিছিল করে মনোনয়ন জমা দেন পাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি, রঘুনাথপুর কেন্দ্রের প্রার্থী মামনি বাউরি এবং কাশিপুর কেন্দ্রের প্রার্থী কমলাকান্ত হাঁসদা। এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালায় এবং রুট মার্চ করে।
অন্যদিকে, বাঘমুন্ডি কেন্দ্রের প্রার্থী রহিদাস মাহাত এবং জয়পুর কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ মাহাতও বিশাল মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দেন। ঝালদা স্কুল মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়। ঝালদা হাটতলা ময়দানে হয় সভা। মিছিল শেষে তারা ঝালদা মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শঙ্কর মাহাত, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ দলের একাধিক নেতা।

বাঘমুন্ডি কেন্দ্রের প্রার্থী রহিদাস মাহাত বলেন, “রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। সাধারণ মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে, তাই আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।”
জয়পুরের প্রার্থী বিশ্বজিৎ মাহাত বলেন, “এই বিপুল জনসমাগমই প্রমাণ করছে মানুষ পরিবর্তন চায়। আমরা মানুষের উন্নয়ন ও স্বার্থ রক্ষার লক্ষ্যেই লড়াই করছি।”

Post Comment