ক্রাইম ব্লক

ঝালদা থানার হাতে পিস্তল সহ ধরা পড়ল যুবক

গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গভীর রাতে সফল অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ঝালদা থানার পুলিশ। ধৃতের নাম কিংকর কুইরী (৩১)।
ঝালদা থানার হাতে পিস্তল সহ ধরা পড়ল যুবক

 

নিজস্ব প্রতিনিধি,ঝালদা :

গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গভীর রাতে সফল অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ঝালদা থানার পুলিশ। ধৃতের নাম কিংকর কুইরী (৩১)।  ঝালদা থানা এলাকার হেঁসলা গ্রামে তার বাড়ি। গত ২২ জুলাই  মধ্যরাত পার হয়ে হেঁসলা গ্রাম এলাকায় এক ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় ঝালদা থানা। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয় কিংকর কুইরীকে।

পরবর্তীকালে তাঁর দেহে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি দেশি ওয়ান-শটার পিস্তল উদ্ধার করে বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
অভিযুক্তের এই অস্ত্র রাখার পেছনে কী উদ্দেশ্য ছিল এবং এর সাথে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে ঝালদা থানার পুলিশ।