সাধারণ খবর ব্লক

আড়শায় বজ্রপাতে মৃ*ত্যু হল এক মহিলার,আহত ৩

ধানজমিতে কাজ করার সময় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। পুলিশ জানায়, মৃত মহিলার নাম সাহানি মাহাতো(৪৬) । মঙ্গলবার আড়শা থানার কাশিডি গ্রামের ঘটনা।
আড়শায় বজ্রপাতে মৃ*ত্যু হল এক মহিলার,আহত ৩

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

ধানজমিতে কাজ করার সময় বজ্রপাতে মর্মান্তিক  মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। পুলিশ জানায়, মৃত মহিলার নাম সাহানি মাহাতো(৪৬) । মঙ্গলবার  আড়শা থানার কাশিডি গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশিডি গ্রামের একটি ধানজমিতে আগাছা পরিষ্কার করার কাজ করছিলেন সাহানি মাহাতো , উর্মিলা মাহাতো ,শীতলা মাহাতো এবং কাহান গ্রামের মুকুলা সিং সর্দার । কাজ চলাকালীন আচমকাই ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই সময় আচমকা  বজ্রপাত হলে চার জনেই আহত হন। তাঁদের দ্রুত সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা সাহানি মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জনের চিকিৎসা চলছে । ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

*ফাইল চিত্র