নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:
ঘুমন্ত অবস্থায় এক মহিলা স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল গাড়ির চালকের বিরুদ্ধে। সাঁতুড়ির এই ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কৃষ্ট ওরফে কৃষ্ণ হাঁড়ি। তার বাড়ি সাঁতুড়ি থানার গড়শিকা গ্রামে। অন্যদিকে এদিন আদালতে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা। ওই স্বাস্থ্য কর্মীর অভিযোগ শনিবার রাতে কর্মস্থলের পাশে একটি ঘরে তিনি একা ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে মাতৃযানের ওই চালক ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে।