সাধারণ খবর ব্লক

চওড়া হবে চাষরোড রাঁচি সড়ক? জয়পুর -ঝালদায় বাইপাস? মন্ত্রীর সঙ্গে বৈঠকে জেলার দুই বিধায়ক

বৈঠকে চাষ রোড থেকে তুলিন পর্যন্ত রাজ্য সড়কটিকে জাতীয় সড়কের প্রস্তাব ও জয়পুর ব্লক সদর ও ঝালদা পুরসভা এলাকায় বাইপাস রাস্তার আবেদন জানানো হয় ।
চওড়া হবে চাষরোড রাঁচি সড়ক? জয়পুর -ঝালদায় বাইপাস? মন্ত্রীর সঙ্গে বৈঠকে জেলার দুই বিধায়ক

 


নিজস্ব প্রতিনিধি পুরুলিয়া:  

জেলার সড়ক ও পরিবহণ পরিকাঠামোর উন্নয়নের দাবিতে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দারের সঙ্গে বৈঠক করলেন জয়পুরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ মাহাতো  ও  বাঘমুন্ডির বিজেপি বিধায়ক রহিদাস মাহাতো।  পাশাপাশি একটি লিখিত আবেদনেও জমা দেন তাঁরা। বৈঠকে চাষ রোড থেকে তুলিন পর্যন্ত রাজ্য সড়কটিকে  জাতীয় সড়কের প্রস্তাব ও জয়পুর ব্লক সদর ও ঝালদা পুরসভা এলাকায় বাইপাস রাস্তার আবেদন জানানো হয় ।  জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো বলেন, প্রকল্পগুলি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এ দিন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গেও বৈঠক করেন দুই বিধায়ক। জয়পুর বিধানসভার পাহাড়, জলাধার, অরণ্য ও ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে পর্যটনের মানচিত্রে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্যে একাধিক প্রস্তাব মন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি। বিধায়কের দাবি, পর্যটন পরিকাঠামোর উন্নয়ন হলে জয়পুর-সহ গোটা এলাকার পর্যটন সম্ভাবনা আরও বিকশিত হবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।