সাধারণ খবর

বিধবা - বার্ধক্য - প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, পুরুলিয়ায় বিশেষ অনুষ্ঠান

এই বর্ধিত ভাতা প্রদান কর্মসূচিকে স্মরণীয় করে রাখতে পুরুলিয়াতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসনের উপস্থিতিতে প্রতীকী ভাবে ৪,৪৫৩ জন উপভোক্তার হাতে বর্ধিত ভাতার এই সুবিধা ও নথিপত্র তুলে দেওয়া হয়। ছিলেন জেলা শাসক সুধীর কোন্থম।
বিধবা - বার্ধক্য - প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, পুরুলিয়ায় বিশেষ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বৃদ্ধ-বৃদ্ধা, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এক ধাক্কায় ভাতা বাড়িয়ে ৫০০ টাকা বৃদ্ধি করা হলো। ফলে আগে যাঁরা মাসে ১,০০০ টাকা করে পেতেন, এখন থেকে তাঁদের অ্যাকাউন্টে পৌঁছবে ১,৫০০ টাকা। সোমবার নবান্নের সভাঘর থেকে ভার্চুয়ালি এই বর্ধিত ভাতা প্রদান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের মূল অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিল পুরুলিয়া জেলা প্রশাসন, জেলার সমস্ত ব্লক এবং পুরসভাগুলি।

এই বর্ধিত ভাতা প্রদান কর্মসূচিকে স্মরণীয় করে রাখতে পুরুলিয়াতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসনের উপস্থিতিতে প্রতীকী ভাবে ৪,৪৫৩ জন উপভোক্তার হাতে বর্ধিত ভাতার এই সুবিধা ও নথিপত্র তুলে দেওয়া হয়। ছিলেন জেলা শাসক সুধীর কোন্থম। 

উপভোক্তাদের আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই  প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বর্ধিত ভাতার টাকা পৌঁছে যাবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পুরুলিয়া জেলার হাজার হাজার সামাজিক সুরক্ষা ভাতার উপভোক্তা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।