রাজনীতি ব্লক

কাদের দেওয়া যাবে না অন্নপূর্ণা যোজনার টাকা? আড়শায় আন্দোলনে সিপিএম

একাধিক দাবিতে আড়শা ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি দিল সিপিএম। মঙ্গলবার সিপিএমের আড়শা পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।
কাদের দেওয়া যাবে না অন্নপূর্ণা যোজনার টাকা? আড়শায় আন্দোলনে সিপিএম

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

আয়কর প্রদানকারী বাদে সমস্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুযোগ দেওয়া , স্মার্ট মিটার বাতিল, প্রকৃত ভোটারের নাম তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিতে আড়শা ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি  দিল সিপিএম। মঙ্গলবার  সিপিএমের আড়শা পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়। এদিন তাঁরা আড়শা ব্লকের সিরকাবাদ বাসস্ট্যান্ড থেকে মিছিল করে বিডিও কার্যালয়ে  যান।
সিপিএমের দাবি, আবাস যোজনায় বাদ পড়া সমস্ত যোগ্য পরিবারকে অন্তর্ভুক্ত করতে হবে। দ্রুত ভিবি.রামজি. প্রকল্পের কাজ শুরু করে কর্মসংস্থান ও নির্ধারিত মজুরি নিশ্চিত করা ,জনকল্যাণ শিবিরে জমা পড়া আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি , বার্ধক্য, বিধবা ও কৃষকবন্ধু সহ বিভিন্ন সামাজিক ভাতা নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া, বন্ধ থাকা আদিবাসী হোস্টেল চালুর দাবি জানানো হয় । আড়শা ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  দাবিগুলো খতিয়ে দেখা হচ্ছে।