ক্রাইম ব্লক

অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক পৃথক ২ থানায়

অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক করল পুরুলিয়া মফস্বল ও বাঘমুন্ডি থানার পুলিশ। বুধবার কংসাবতী নদী থেকে বালি নিয়ে যাওয়ার সময় লাগদা গ্রাম থেকে একটি ট্রাক্টর আটক করে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ঝাড়খণ্ডের বড়লাপাং দিক থেকে আসার সময় শ্রাবণডি গ্রামের কাছ থেকে আরও একটি ট্রাক্টর আটক করে বাঘমুন্ডি থানার পুলিশ।
অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক পৃথক ২ থানায়

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক করল পুরুলিয়া মফস্বল ও বাঘমুন্ডি থানার পুলিশ।  বুধবার কংসাবতী নদী থেকে বালি নিয়ে যাওয়ার সময় লাগদা গ্রাম থেকে একটি ট্রাক্টর আটক করে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। যদিও পুলিশ দেখে ট্রাক্টরের চালক পালিয়ে যায়।অন্যদিকে ঝাড়খণ্ডের বড়লাপাং দিক থেকে আসার সময় শ্রাবণডি গ্রামের কাছ থেকে আরও একটি ট্রাক্টর আটক করে বাঘমুন্ডি থানার পুলিশ। দুটি ঘটনায় চালক ও মালিকদের বিরুদ্ধে পৃথক স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।