টুকরো খবর ব্লক

বলরামপুরে তরুণীর ঝু*লন্ত দেহ

এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করল বলরামপুর থানার পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম তপতি সিং সর্দার (১৮)। বাড়ি বলরামপুর থানার হেদাডি গ্রামে।
বলরামপুরে তরুণীর ঝু*লন্ত দেহ

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করল বলরামপুর থানার পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম  তপতি সিং সর্দার (১৮)। বাড়ি বলরামপুর থানার হেদাডি গ্রামে।
জানা গিয়েছে, সোমবার সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির সকলে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। বাড়িতে একা ছিলো তরুণী। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ শুরু করে। তারপরেই তার ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা । খবর দেওয়া হয় তার বাড়ির লোকজনকে। পরে পুলিশ দেহটি উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় বলরামপুর থানার পুলিশ।