সাধারণ খবর ব্লক

হঠাৎ বজ্রপাত, মর্মান্তিক পরিণতি বৃদ্ধের

ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু বলরামপুর থানার নামশোল এলাকায়। মৃত কৃষকের নাম নিবারণ কুমার(৬২) তিনি নামশোল গ্রামেরই বাসিন্দা ছিলেন।
হঠাৎ বজ্রপাত, মর্মান্তিক পরিণতি বৃদ্ধের

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু বলরামপুর থানার  নামশোল এলাকায়। মৃত কৃষকের নাম নিবারণ কুমার(৬২) তিনি নামশোল গ্রামেরই বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার বিকেলের এই আকস্মিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিবারণ বাবু বিকেলে মাঠে ধানের চারা ফেলতে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে। প্রবল ঝড়-বৃষ্টির সাথে শুরু হয় তীব্র বজ্রপাত। বাড়ি ফেরার পথেই স্থানীয় ধরতাঁড় এলাকায় আচমকা বজ্রাঘাতে তিনি মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন।


ঝড়-বৃষ্টি কিছুটা কমলে অন্য এক গ্রামবাসী তাঁকে মাঠে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পরিবারকে খবর দেন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে  যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বজ্রাঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল।

ঘটনার খবর পেয়ে বাঁশগড় হাসপাতালে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে।