রাজনীতি শহর

দিল্লিতে ছাত্রদের মারধোর, পুরুলিয়ায় বিক্ষোভ এআইডিএসও ও যুব সংগঠন এআইডিওয়াইও-র

প্রতিবাদ সভায় সুর চড়িয়ে এআইডিএসও-র রাজ্য সহ-সভাপতি বিকাশ রঞ্জন কুমার বলেন, "গণতান্ত্রিক অধিকারের ওপর এই আঘাত ছাত্র সমাজ মেনে নেবে না।"
দিল্লিতে ছাত্রদের মারধোর, পুরুলিয়ায় বিক্ষোভ এআইডিএসও ও যুব সংগঠন এআইডিওয়াইও-র

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দিল্লির বুকে ছাত্র-যুবদের গণতান্ত্রিক আওয়াজকে লাঠি-টিয়ার গ্যাসে দাবিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে   ক্ষোভের আগুন জ্বলে উঠল পুরুলিয়ায়। দিল্লির যন্তর মন্তরে পার্লামেন্ট অভিযান চলাকালীন পুলিশের ‘বর্বরোচিত’ হামলার প্রতিবাদে মঙ্গলবার পুরুলিয়া শহর ট্যাক্সি স্ট্যান্ড চত্বরে এক উত্তাল বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্র সংগঠন এআইডিএসও ও যুব সংগঠন এআইডিওয়াইও।

বিক্ষোভকারীদের দাবি, দিল্লির রাজপথে তরুণ প্রজন্মের ন্যায়সঙ্গত আন্দোলনকে যেভাবে দমন করার চেষ্টা করা হয়েছে, তা স্বৈরাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ। এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে মঙ্গলবার ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থান নেন দুই সংগঠনের কর্মী-সমর্থকেরা। বিক্ষোভের জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
প্রতিবাদ সভায় সুর চড়িয়ে এআইডিএসও-র রাজ্য সহ-সভাপতি বিকাশ রঞ্জন কুমার বলেন, "গণতান্ত্রিক অধিকারের ওপর এই আঘাত ছাত্র সমাজ মেনে নেবে না।" অন্যদিকে, এআইডিওয়াইও-র জেলা কোষাধ্যক্ষ সুপ্রিয় মাহাতো হুঁশিয়ারি দিয়ে জানান, "আন্দোলনের কন্ঠরোধ করে এই বিক্ষোভ দমানো যাবে না ,দরকার পড়লে এই লড়াই আরও তীব্র আকার ধারণ করবে"। কর্মসূচিতে এই দুই নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্তরের একাধিক কর্মী ও সমর্থক।