অন্যান্য

বর্ষার অপেক্ষা আরও দীর্ঘ, গরম-গুমোটে নাজেহাল পুরুলিয়া

দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের প্রতীক্ষা চলছেই। তার মধ্যেই পুরুলিয়ায় বজায় রয়েছে গরম ও ভ্যাপসা অস্বস্তি। ১০ জুন জেলায় বৃষ্টিপাত হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি।
বর্ষার অপেক্ষা আরও দীর্ঘ, গরম-গুমোটে নাজেহাল পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের প্রতীক্ষা চলছেই। তার মধ্যেই পুরুলিয়ায় বজায় রয়েছে গরম ও ভ্যাপসা অস্বস্তি। ১০ জুন জেলায় বৃষ্টিপাত হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি।

সকাল থেকেই ছিল রোদ ও আর্দ্রতার দাপট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুমোট গরমে নাজেহাল হন সাধারণ মানুষ। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি ছিল।

গত কয়েক দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিললেও জেলায় এখনও উল্লেখযোগ্য বর্ষণ হয়নি। আবহাওয়া মহলের আশা, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। বর্ষা এলে তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি গরমের অস্বস্তি থেকেও স্বস্তি মিলবে বলে আশা জেলাবাসীর।