সাধারণ খবর ব্লক

পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে আগুন

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রথমে বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হলেও ল্যাবের ভিতরে জমে থাকা ধোঁয়ার কারণে কাজে বিঘ্ন ঘটে। পরে দমকল কর্মীরা কৃত্রিম শ্বাসযন্ত্র পরে ল্যাবের ভিতরে প্রবেশ করেন।
পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে আগুন

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায়। অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ওই ল্যাব থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মেডিক্যাল কলেজ চত্বরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রথমে বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হলেও ল্যাবের ভিতরে জমে থাকা ধোঁয়ার কারণে কাজে বিঘ্ন ঘটে। পরে দমকল কর্মীরা কৃত্রিম শ্বাসযন্ত্র পরে ল্যাবের ভিতরে প্রবেশ করেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে অনুমান, ল্যাবের ভিতরেই কোনও কারণে আগুনের সূত্রপাত।