স্বাস্থ্য

পুরুলিয়ার সিএমওএইচ বদলি, রদবদল স্বাস্থ্য প্রশাসনে

শুক্রবার স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরুলিয়ার বর্তমান সিএমওএইচ ডাঃ অশোক বিশ্বাসকে কোচবিহারের সিএমওএইচ পদে বদলি করা হয়েছে।
পুরুলিয়ার সিএমওএইচ বদলি, রদবদল স্বাস্থ্য প্রশাসনে

 

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:

বদলি হয়ে গেলেন পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ)। শুক্রবার স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরুলিয়ার বর্তমান সিএমওএইচ ডাঃ অশোক বিশ্বাসকে কোচবিহারের  সিএমওএইচ পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় কলকাতা মেডিক্যাল কলেজের অতিরিক্ত মেডিক্যাল সুপার ডাঃ জয়ন্ত সান্যালকে পুরুলিয়ার নতুন সিএমওএইচ করা হয়েছে।

একই সঙ্গে রঘুনাথপুরের এসিএমওএইচ ডাঃ দীপা মণ্ডলকে পদোন্নতি দিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের অতিরিক্ত মেডিক্যাল সুপার করা হয়েছে। তাঁর পরিবর্তে স্বাস্থ্য ভবনের চিকিৎসক ডাঃ অরূপ কুমার পান্ডাকে রঘুনাথপুরের নতুন এসিএমওএইচ হিসেবে নিয়োগ করা হয়েছে। নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।