ক্রাইম ব্লক

হাসপাতাল থেকে পাম্প চুরি, জয়পুরে অভিযোগ

রাতের অন্ধকারে নির্মীয়মান সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পাম্প সহ একাধিক যন্ত্রপাতি চুরির অভিযোগ উঠল জয়পুর থানার নতুনডি গ্রামে। ঘটনায় শনিবার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে জয়পুর থানায় চুরির অভিযোগ দায়ের হয়েছে।
হাসপাতাল থেকে পাম্প চুরি, জয়পুরে অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি,জয়পুর:

রাতের অন্ধকারে নির্মীয়মান সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পাম্প সহ একাধিক যন্ত্রপাতি চুরির অভিযোগ উঠল জয়পুর থানার নতুনডি গ্রামে। ঘটনায় শনিবার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে জয়পুর থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন পুরুলিয়া মফস্বল থানার ছররা গ্রামের বাসিন্দা তথা ঠিকাদার পিন্টু মিশ্র।

পুলিশকে তিনি জানিয়েছেন, নতুনডি গ্রামে স্বাস্থ্য দফতরের তরফে একটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের বরাত পান । সেখানে গত ২৬ মে তার লোকজন গিয়ে দেখে বেশ কিছু জিনিস পত্র চুরি হয়ে গিয়েছে। ওই ঠিকাদারের অনুমান ২৫ মে-র রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা  সেখানে থাকা সাব মার্সিবল পাম্প,গ্যাস সিলিন্ডার ও আরেকটি মেশিন নিয়ে পালিয়েছে।  অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে  তদন্তে নেমেছে জয়পুর থানার পুলিশ।