নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সাধারণ মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যা সরাসরি শোনার লক্ষ্যে পুরুলিয়া জেলাশাসক কার্যালয়ে আয়োজিত জনশুনানি কর্মসূচিতে মানুষের বিপুল সাড়া দেখা গেল। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতি সপ্তাহেই মঙ্গলবার ও বৃহস্পতিবার চালু থাকবে।
জনশুনানির মূল উদ্দেশ্য, মানুষের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প, জমি-জমা সংক্রান্ত জটিলতা, শংসাপত্র ও এলাকাভিত্তিক নানা সমস্যা সরাসরি আধিকারিকদের জানানো এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করা।
মঙ্গল ও বৃহস্পতিবার ধার্য করা এই নির্দিষ্ট দিনগুলোতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভিড় প্রমাণ করে যে সাধারণ মানুষের মধ্যে এই উদ্যোগ নিয়ে বিপুল আগ্রহ রয়েছে। জেলা প্রশাসনের এই পদক্ষেপে আমজনতার হয়রানি অনেকটাই কমবে ।