পর্যটন ব্লক

পুরুলিয়ার পর্যটন উন্নয়নে একাধিক প্রস্তাব, মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিধায়ক জলধর মাহাতো

রাজ্যের পর্যটন দফতরের কাছে একাধিক উন্নয়নমূলক কাজের প্রস্তাব তুলে ধরলেন বলরামপুরের বিজেপি বিধায়ক জলধর মাহাতো। সম্প্রতি রাজ্যের পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. শঙ্কর ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি জেলার পর্যটন পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পুরুলিয়ার পর্যটন উন্নয়নে একাধিক প্রস্তাব, মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিধায়ক জলধর মাহাতো

 


নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:


জেলার পর্যটনকে সাজিয়ে তুলতে রাজ্যের পর্যটন দফতরের কাছে একাধিক উন্নয়নমূলক কাজের প্রস্তাব তুলে ধরলেন বলরামপুরের বিজেপি বিধায়ক জলধর মাহাতো। সম্প্রতি রাজ্যের পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. শঙ্কর ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি জেলার পর্যটন পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিধায়ক জলধর মাহাতো জানান, পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে পুরুলিয়াকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে বলরামপুরের কুমারী জলাধারকে কেন্দ্র করে একাধিক প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় স্কাই ব্রিজ, রোপওয়ে, ট্রাইব্যাল আর্ট গ্যালারি, বায়ো-টয়লেট, মাদার কেয়ার রুম, ভাসমান রেস্তোরাঁ ও হোটেল, বোটিং, মিনি চিড়িয়াখানা, শিকারা পয়েন্ট, সার্কিট ট্যুরিজম এবং ধর্মীয় পর্যটনের মতো বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়।

তিনি আরও জানান, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পুরুলিয়ায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে। তিনি মন্ত্রীর কাছে প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।