সাধারণ খবর শিক্ষা ব্লক

বান্দোয়ানে ইয়ুথ পার্লামেন্টে হাজির বিধায়ক লবসেন বাস্কে

শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় রাজনীতি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দোয়ান ব্লক চত্বরে মহাসমারোহে অনুষ্ঠিত হলো 'ইউথ পার্লামেন্ট ২০২৬' । পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বান্দোয়ান ডেভলপমেন্ট ব্লকের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বান্দোয়ানে ইয়ুথ পার্লামেন্টে হাজির বিধায়ক লবসেন বাস্কে

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় রাজনীতি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দোয়ান ব্লক চত্বরে মহাসমারোহে অনুষ্ঠিত হলো 'ইউথ পার্লামেন্ট ২০২৬' । পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বান্দোয়ান ডেভলপমেন্ট ব্লকের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক, বান্দোয়ান ব্লকের বিডিও সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিগণ তাঁদের বক্তব্যে যুবসমাজকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার্থীদের সংসদীয় প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন।

এই 'ইউথ পার্লামেন্ট' প্রতিযোগিতায় অঞ্চলের মোট ৮টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সফল অংশগ্রহণকারী ও বিজয়ী বিদ্যালয়গুলির হাতে ট্রফি তুলে দেন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকগণ।সমগ্র অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।