সাধারণ খবর ব্লক

আড়শায় স্কুলে বেরিয়ে নিখোঁজ নাবালিকা

আড়শায় স্কুলে বেরিয়ে নিখোঁজ নাবালিকা

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

স্কুলের পথ থেকে নাবালিকা নিখোঁজের ঘটনা আড়শায়। মঙ্গলবার ওই নাবালিকার বাবা আড়শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি পুলিশকে জানিয়েছেন, মেয়ে স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান মেলেনি। তারপরেই থানার দ্বারস্থ হন তিনি। পুলিশ জানিয়েছে, নিখোঁজ নাবালিকার খোঁজে তদন্ত শুরু হয়েছে।