ব্লক

দুর্ঘটনায় জখম যুবকের প্রাণ বাঁচালো মন্ত্রীর তৎপরতায়

প্রশাসনিক ব্যস্ততার মাঝেও মানবতার ধর্মে অবিচল রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরী। তাঁর তাৎক্ষণিক তৎপরতা ও মানবিক উদ্যোগে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবকের প্রাণ বাঁচল। একজন জনপ্রতিনিধির এমন সংবেদনশীল ভূমিকায় আপ্লুত গোটা এলাকা।
দুর্ঘটনায় জখম যুবকের প্রাণ বাঁচালো মন্ত্রীর তৎপরতায়

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

প্রশাসনিক ব্যস্ততার মাঝেও মানবতার ধর্মে অবিচল রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরী। তাঁর তাৎক্ষণিক তৎপরতা ও মানবিক উদ্যোগে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবকের প্রাণ বাঁচল। একজন জনপ্রতিনিধির এমন সংবেদনশীল ভূমিকায় আপ্লুত গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ রঘুনাথপুরের একটি দলীয় অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন প্রতিমন্ত্রী নদীয়ারচাঁদ  বাউরী। ফেরার পথে রঘুনাথপুর-চন্দনকিয়ারি রোডে সাঁওতালডিহি থানার অন্তর্গত পাবড়া গ্রামের কাছে রাস্তার পাশে এক যুবককে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। দৃশ্যটি নজরে আসতেই প্রতিমন্ত্রী তৎক্ষণাৎ নিজের গাড়ি থামানোর নির্দেশ দেন।

নিজে গাড়ি থেকে নেমে আহত যুবকের খোঁজখবর নেন এবং সময় নষ্ট না করে দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। আহত যুবককে প্রথমে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে।  প্রতিমন্ত্রীর উদ্যোগেই ওই যুবককে দ্রুত ঝাড়খণ্ডের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম বরুন বাউরী। তিনি সাঁওতালডিহি থানার আগুইটাড় গ্রামের বাসিন্দা। রবিবার দুপুরে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে যান এবং মাথায় ও শরীরে গুরুতর চোট পান। রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকলেও প্রতিমন্ত্রীর যাওয়ার পরেই ভাগ্যবশত তাঁর উদ্ধারকার্য সম্ভব হয়।
প্রতিমন্ত্রীর এই মানবিক রূপ দেখে রঘুনাথপুর ও সাঁওতালডিহি এলাকার সাধারণ মানুষ তাঁর প্রশংসায় পঞ্চমুখ।