ভোটের খবর

ভোটের শুরুতেই সাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু

প্রতি বারের মতো এবারও সন্ধ্যারানিই ছিলেন ওই বুথের প্রথম ভোটার।
ভোটের শুরুতেই সাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু

 

সুইটি চন্দ্র,মানবাজার:

ভোটের শুরুতেই রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। বৃহস্পতিবার সকালেই মানবাজারের কাদলাগোড়া বুথে স্বামীর সঙ্গে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। প্রতি বারের মতো এবারও তিনিই ছিলেন ওই বুথের প্রথম ভোটার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট শুরুর আগেই বুথে পৌঁছে যান মন্ত্রী। লাইনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের সঙ্গেই ভোট দেন। সাধারণ মানুষের সঙ্গে একাত্মতার এই ছবি সামনে রেখে তিনি কার্যত জনসংযোগের বার্তাই জোরদার করলেন।
ভোট দেওয়ার পর মন্ত্রী বলেন, গণতন্ত্রের উৎসবে সবাইকে সামিল হওয়া উচিত। শান্তিপূর্ণভাবে ভোটদানই তাঁর প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।