সাধারণ খবর রাজনীতি

রাস্তার উন্নয়ন চেয়ে পূর্ত মন্ত্রীর দ্বারস্থ মানবাজারের বিধায়ক ময়না মুর্মু

বিধানসভা এলাকার দুটি অন্যতম প্রধান রাস্তাকে রাজ্যের পূর্ত দপ্তর-এর অন্তর্ভুক্ত করে উন্নত মানের করার আবেদন জানিয়ে রাজ্য সরকারের পূর্ত মন্ত্রী ড. অজয় পোদ্দার -এর হাতে একটি দাবিপত্র তুলে দিলেন মানবাজারের বিধায়ক ময়না মুর্মু ।
রাস্তার উন্নয়ন চেয়ে পূর্ত মন্ত্রীর দ্বারস্থ মানবাজারের বিধায়ক ময়না মুর্মু

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

বিধানসভা এলাকার দুটি অন্যতম প্রধান রাস্তাকে রাজ্যের পূর্ত দপ্তর-এর অন্তর্ভুক্ত করে উন্নত মানের করার আবেদন জানিয়ে রাজ্য সরকারের  পূর্ত মন্ত্রী ড. অজয় পোদ্দার  -এর হাতে একটি দাবিপত্র তুলে দিলেন মানবাজারের বিধায়ক ময়না মুর্মু ।

বিধায়কের দাবি মানবাজার বিধানসভা কেন্দ্র এবং পার্শ্ববর্তী বান্দোয়ান বিধানসভার বরাবাজার ব্লকের অন্তর্বর্তী প্রত্যন্ত গ্রামগুলির সার্বিক উন্নতির জন্য সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। 
যে দুটি রাস্তাকে পিডাব্লুডি-র অধীনে নেওয়ার দাবি জানানো হয়েছে, সেগুলি হলো, দুয়ারসিনি মোড় থেকে কেশ্যা মোড় এবং বিন্দুণ্ডি মোড় থেকে সিন্দরি মোড়।

অন্যদিকে কদমা ও কেশরগড়িয়া ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা ও মানুষের দীর্ঘদিনের সমস্যার কথা আলোচনার পর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের হাতে আবেদন তুলে দেন বিধায়ক।

বিধায়কের কথায়, এলাকাগুলি মূলত বেশ পিছিয়ে পড়া অঞ্চল। রাস্তা দুটিকে পিডাব্লুডি-র অধীনে নিয়ে যদি উন্নত মানের পাকা রাস্তা নির্মাণ করা হয়, তবে মানবাজার এবং পার্শ্ববর্তী বান্দোয়ান বিধানসভার একটি বিস্তীর্ণ মফস্বল এলাকা সদর অঞ্চলের মতো উন্নত যোগাযোগের সুবিধা পাবে। এর ফলে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, যাতায়াত এবং চিকিৎসা কেন্দ্রগুলিতে পৌঁছানোর ব্যবস্থা অনেক সহজ হবে।