ক্রাইম ব্লক

গাড়ি থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার,ধৃত চালক

একটি চার চাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে বলরামপুর থানার পতিডি গ্রামের কাছে একটি টাটা ম্যাজিক গাড়িতে অভিযান চালিয়ে সেগুলি উদ্ধার করা হয় । ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে।
গাড়ি থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার,ধৃত চালক

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

একটি চার চাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে বলরামপুর থানার পতিডি গ্রামের কাছে একটি টাটা ম্যাজিক গাড়িতে অভিযান চালিয়ে সেগুলি উদ্ধার করা হয় । ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। পুলিশ জানায়, ধৃতের নাম কার্মু মাহাতো। তার বাড়ি বলরামপুর থানার ফতেপুর গ্রামে।

পুলিশ জানায়, গোপন সূত্রের খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানোর সময় গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি চালানোর সময় দেখা যায় গাড়িটিতে সেগুন কাঠ বোঝাই করা রয়েছে। চালক কোনো বৈধ অনুমতি দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আটক করা হয় গাড়িটিকে। ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।