ক্রাইম ব্লক

পুরুলিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য গ্রেপ্তার

এবার গ্রেপ্তার হলেন তৃণমূল ছাত্র পরিষদের পুরুলিয়া জেলা সভাপতি কিরিটি আচার্য্য। আর্থিক প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে পুরুলিয়ার পাড়া থানার পুলিশ শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। আজ রবিবার তাঁকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে।

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : 

এবার গ্রেপ্তার হলেন তৃণমূল ছাত্র পরিষদের পুরুলিয়া জেলা সভাপতি কিরিটি আচার্য্য। আর্থিক প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে পুরুলিয়ার পাড়া থানার পুলিশ শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। আজ রবিবার তাঁকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে।

তৃণমূলের জমানায় তিনি সমাজ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে ধারাবাহিকভাবে আক্রমণ করতেন। তাঁর এলাকায় তিনি দক্ষ সংগঠক হিসাবে পরিচিত ছিলেন। দলেও তাঁর যথেষ্ট গুরুত্ব ছিল।