অন্যান্য ব্লক

গাছ দাদু পদ্মশ্রী দুখু মাঝি-র উপস্থিতিতে মাতৃঋণ শোধ করতে উদ্যোগ ঝালদায়

কর্মসূচির মূল আকর্ষণ ছিল বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি। প্রকৃতিকে ভালোবেসে কীভাবে জীবন উৎসর্গ করা যায়, তার জীবন্ত উদাহরণ হিসেবে এদিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী ‘গাছ দাদু’ নামে পরিচিত, সেই দুখু মাঝি । তাঁর উপস্থিতি উপস্থিত তরুণ প্রজন্মের মধ্যে দারুণ অনুপ্রেরণা জোগায়।
গাছ দাদু পদ্মশ্রী দুখু মাঝি-র উপস্থিতিতে মাতৃঋণ শোধ করতে উদ্যোগ ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

প্রকৃতিই আদি জননী, আর সেই মাতৃঋণ শোধ করতেই এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল পুরুলিয়ার ঝালদা। বনদপ্তরের উদ্যোগে এবং ঝালদা সত্যভামা বিদ্যাপীঠের প্রাঙ্গণে উদযাপিত হলো ‘এক গাছ মায়ের নামে’ কর্মসূচি। শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশ রক্ষার এই লড়াইয়ে এদিন এক মঞ্চে শামিল হলেন সমাজসেবী থেকে শুরু করে খোদ জনপ্রতিনিধি ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত পরিবেশকর্মী।
এদিন সকাল থেকেই ঝালদার আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে পরিবেশ সচেতনতার স্লোগানে। সত্যভামা বিদ্যাপীঠের পড়ুয়া ও বনদপ্তরের কর্মীদের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরী ঝালদা শহর পরিক্রমা করে। রোদ-গরম উপেক্ষা করেই খুদে পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে শামিল হয় এই মিছিলে, যার মূল উদ্দেশ্য ছিল প্রতিটি মানুষের মনে প্রকৃতির প্রতি ভালোবাসার বীজ বুনে দেওয়া।
কর্মসূচির মূল আকর্ষণ ছিল বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি। প্রকৃতিকে ভালোবেসে কীভাবে জীবন উৎসর্গ করা যায়, তার জীবন্ত উদাহরণ হিসেবে এদিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী ‘গাছ দাদু’ নামে পরিচিত, সেই দুখু মাঝি । তাঁর উপস্থিতি উপস্থিত তরুণ প্রজন্মের মধ্যে দারুণ অনুপ্রেরণা জোগায়।

এছাড়াও এই সবুজ মহোৎসবে শামিল হয়ে বৃক্ষরোপণ করেন বাঘমুণ্ডি বিধানসভার বিধায়ক রহিদাস মাহাতো, এবং‌ বিজেপি জেলা সভাপতি শংকর মাহাতো, ঝালদা রেঞ্জের রেঞ্জার সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিক ও এলাকার বিশিষ্ট সমাজসেবীবৃন্দ।
এদিনের কর্মসূচির মূল ভাবনাটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ। উপস্থিত অতিথিরা প্রত্যেকেই নিজের মায়ের স্মরণে বা মায়ের নামে একটি করে চারাগাছ রোপণ করেন।