ক্রাইম ব্লক

বেআইনি কয়লা পাচার রুখতে ঝাড়খণ্ড সীমান্তে লাগাতার অভিযানে জয়পুর থানা

বেআইনি কয়লা ও কোক পরিবহন রুখতে জেলা পুলিশের লাগাতার অভিযানের অংশ হিসেবে রবিবার জয়পুর থানার অন্তর্গত কাঁঠালটাঁড় নাকায় এক আচমকা পরিদর্শন ও তল্লাশি অভিযান চালানো হয়।
বেআইনি কয়লা পাচার রুখতে ঝাড়খণ্ড সীমান্তে লাগাতার অভিযানে জয়পুর থানা

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

বেআইনি কয়লা ও কোক পরিবহন রুখতে জেলা পুলিশের লাগাতার অভিযানের অংশ হিসেবে রবিবার জয়পুর থানার অন্তর্গত কাঁঠালটাঁড় নাকায় এক আচমকা পরিদর্শন ও তল্লাশি অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিশেষ অভিযানে নাকা পয়েন্ট দিয়ে যাওয়া প্রতিটি যানবাহনে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা চালানো হয়। হিসাব অনুযায়ী,রবিবার সকাল থেকে উক্ত নাকা দিয়ে মোট ৮টি গাড়ি প্রবেশ করেছিল, যার মধ্যে ১টি গাড়িতে শুধু কয়লা পরিবাহিত হচ্ছিল।

অভিযান চলাকালীন নাকা পয়েন্টের সমস্ত রেজিস্টার ও কাগজপত্র খতিয়ে দেখা হয়। পাশাপাশি গাড়িতে থাকা কয়লা ও কোকের নমুনাও  পরীক্ষার জন্য সংগ্রহ করেন আধিকারিকরা। তবে আজকের এই আচমকা পরিদর্শনে কোনো ধরনের বেনিয়ম চোখে পড়েনি। পরিবাহিত সামগ্রীর নথিপত্র ও রেজিস্টারের তথ্য সম্পূর্ণ সঠিক পাওয়া গেছে।

বেআইনি খনিজ পরিবহন বন্ধ করতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের আচমকা তল্লাশি অভিযান আগামী দিনেও কঠোরভাবে জারি থাকবে।