নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
জয়পুর বিধানসভা এলাকায় পরিবেশবান্ধব ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলা হবে । তার আগে জমি পরিদর্শন করলেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো। সাথে ছিলেন জয়পুর ব্লকের বিডিও জয় মজুমদার, জয়পুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, ঝালদা ২ নম্বর ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিক, সংশ্লিষ্ট বিনিয়োগকারী সংস্থার প্রতিনিধিরা এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
পরিদর্শনের পরে বিধায়ক জানান, শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, পরিবেশবান্ধব ফুড প্রসেসিং শিল্প গড়ে উঠলে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি স্থানীয় কৃষকরাও তাঁদের উৎপাদিত কৃষিপণ্যের বাজার পেয়ে উপকৃত হবেন।
বিধায়ক আরও জানান, সংশ্লিষ্ট সংস্থা ওই এলাকায় ফুড প্রসেসিং শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।