খেলা ব্লক

পুরুলিয়া ১ নং ব্লকের চাকলতোড়ে হবে ইনডোর স্টেডিয়াম, জমি পরিদর্শনে বিধায়ক

বিধায়ক জানান, " আমাদের জেলায় প্রতিভার অভাব নেই। পরিকাঠামো গত কিছু সমস্যা রয়েছে। ইনডোর স্টেডিয়াম তৈরি হলে এলাকার ছেলে মেয়েরা উপকৃত হবে। জেলায় খেলাধূলার প্রসার ঘটবে।"
পুরুলিয়া ১ নং ব্লকের চাকলতোড়ে হবে ইনডোর স্টেডিয়াম, জমি পরিদর্শনে বিধায়ক

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :


এলাকায় খেলাধূলার মান বাড়াতে সরকারি উদ্যোগে পুরুলিয়া ১ নং ব্লকের চাকলতোড় এলাকায় ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। তার আগে সোমবার ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের নিয়ে জমি পরিদর্শন করলেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। সঙ্গে ছিলেন পুরুলিয়া ১ নম্বর ব্লকের বিডিও মনোজ কুমার মাইতি।
এদিন বিধায়ক জানান, " আমাদের জেলায় প্রতিভার অভাব নেই। পরিকাঠামো গত কিছু সমস্যা রয়েছে। ইনডোর স্টেডিয়াম তৈরি হলে এলাকার ছেলে মেয়েরা উপকৃত হবে। জেলায় খেলাধূলার প্রসার ঘটবে।"