ব্লক

বজ্রপাতে উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে সম্পূর্ণ দিশেহারা কৃষক পরিবার

বর্ষার শুরু না হতেই বজ্রপাতের কবলে পড়ে দুটি গবাদি পশুর মর্মান্তিক মৃত্যু । ঘটনাটি ঘটেছে বরাবাজার থানা মোড়ের সংলগ্ন বস্তি এলাকায়। এই ঘটনায় উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে একটি দরিদ্র কৃষক পরিবার।
বজ্রপাতে উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে সম্পূর্ণ দিশেহারা কৃষক পরিবার

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

বর্ষার শুরু না হতেই বজ্রপাতের কবলে পড়ে দুটি  গবাদি পশুর  মর্মান্তিক মৃত্যু । ঘটনাটি ঘটেছে বরাবাজার থানা মোড়ের সংলগ্ন বস্তি এলাকায়। এই ঘটনায় উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে একটি দরিদ্র কৃষক পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসায় কৃষক কাদির হোসেন তড়িঘড়ি তাঁর দুটি মহিষ  মাঠ থেকে নিয়ে এসে রাস্তার ধারের একটি বড় গাছের সাথে বাঁধছিলেন। ঠিক সেই মুহূর্তেই আচমকা মেঘের বিকট গর্জন ও তীব্র বিদ্যুতের ঝলকানিসহ ওই গাছের ওপর বজ্রপাত ঘটে। বজ্রপাতের প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই  দুটি মহিষ লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়। তবে ভাগ্যবশত কৃষক কাদির হোসেন অক্ষত রয়েছেন।

ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক কাদির হোসেন জানান, বহু কষ্ট করে প্রায় ৫৩,০০০ টাকা জমিয়ে তিনি এই মহিষ দুটি কিনেছিলেন। এই পশু দুটির সাহায্যেই অন্যের জমিতে চাষাবাদ করে কোনো রকমে তাঁর দিন চলে  যেতো।

"আমার উপার্জনের আর কোনো রাস্তা নেই। এই দুটি মহিষ ছিল আমার সংসারের অন্নদাতা। এখন আমি পরিবার নিয়ে কীভাবে বাঁচব?"
চোখে জল নিয়ে আক্ষেপ করছিলেন কাদির হোসেন।

সম্বল হারিয়ে কাদির হোসেনের পরিবার এখন চরম আর্থিক অনটনের মুখে পড়েছে। সংসারের একমাত্র আয়ের উৎসটি এভাবে আকস্মিক নষ্ট হয়ে যাওয়ায়, তাঁরা সরকারি সাহায্য ও স্থানীয় প্রশাসনের কাছে জরুরি আর্থিক ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছেন।