টুকরো খবর ব্লক

প্রেম মানেনি পরিবার, প্রেমিকের সঙ্গে নববধূর মর্মান্তিক পরিণতি বান্দোয়ানে

মৃতরা এই থানার সতেরোগোড়া গ্রামের তাড়াশ টুডু (২০) ও খেড়িয়াবাদা গ্রামের মঙ্গলি মান্ডি। স্থানীয় সূত্রে খবর, তাদের বাল্য প্রণয় ছিল। কিন্তু পরিবারের আপত্তি থাকায় অন্যত্র বিয়ে হয় মঙ্গলির।
প্রেম মানেনি পরিবার, প্রেমিকের সঙ্গে  নববধূর মর্মান্তিক পরিণতি বান্দোয়ানে

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। তারই জেরে কি বিয়ের পনেরো দিনের মধ্যে মর্মান্তিক পরিণতি প্রেমিক সহ নববধূর?  বান্দোয়ান থানার জামজোড়া গ্রামের জঙ্গল থেকে শনিবার সকালে এক যুবক ও এক নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে মৃতরা এই থানার সতেরোগোড়া গ্রামের তাড়াশ টুডু (২০) ও খেড়িয়াবাদা গ্রামের মঙ্গলি মান্ডি। স্থানীয় সূত্রে খবর, তাদের বাল্য প্রণয় ছিল। কিন্তু পরিবারের আপত্তি থাকায় অন্যত্র বিয়ে হয় মঙ্গলির।

কয়েকদিন আগে বাপের বাড়ি বালিডি গ্রামে ফিরেছিলেন মঙ্গলি। শুক্রবার ব্যাংকে যাবে বলে বাড়ি থেকে বার হয়েছিল সে। আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে জঙ্গলে দেখা যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় গাছের ডালে ঝুলছে  তাদের দেহ। ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। নববধূর দেহ ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহাল করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।