সাধারণ খবর শহর

নবভারত সাক্ষরতায় ভ্রাম্যমান প্রচার গাড়ির সূচনায় জেলাশাসক

নবভারত সাক্ষরতা কর্মসূচি উপলক্ষে জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া জেলা প্রশাসন। সোমবার সবুজ পতাকা নেড়ে একটি সুসজ্জিত ভ্রাম্যমাণ প্রচার গাড়ির শুভ সূচনা করেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম ।
নবভারত সাক্ষরতায় ভ্রাম্যমান প্রচার গাড়ির সূচনায় জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নবভারত সাক্ষরতা কর্মসূচি উপলক্ষে জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া জেলা প্রশাসন। সোমবার  সবুজ পতাকা নেড়ে একটি সুসজ্জিত ভ্রাম্যমাণ প্রচার গাড়ির শুভ সূচনা করেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম ।

জেলা সদর দপ্তরের পাশাপাশি একই দিনে পুরুলিয়ার সমস্ত ব্লক থেকেও অনুরূপ ভ্রাম্যমাণ প্রচার গাড়ির সূচনা করা হয়েছে। জেলা ও ব্লক স্তরের প্রতিটি কোণে নিরক্ষরতা দূরীকরণ এবং সাক্ষরতার বার্তা পৌঁছে দেওয়াই এই প্রচারের প্রধান লক্ষ্য।

রঙ-বেরঙের বেলুন ও ব্যানার দিয়ে সাজানো গাড়িগুলি মাইকিং এবং অডিও প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে এই কর্মসূচির আওতায় আসতে উৎসাহিত করবে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই উদ্বোধনী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

এই প্রচার অভিযানের মাধ্যমে জেলাজুড়ে নিরক্ষর মানুষকে শিক্ষার আলোয় আনা এবং ‘নবভারত সাক্ষরতা অভিযান’-কে সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে জেলা প্রশাসন।