নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) সমীক্ষা নির্ভুলভাবে করার দাবিতে ঝালদা ১নং ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি দিল সিপিএম। শুক্রবার সিপিএমের ঝালদা এরিয়া কমিটির উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়। সিপিএমের দাবি, সমীক্ষার সময় যেসব পরিবারের জব কার্ড ম্যাপিং নেই বা জব কার্ড বাতিল হয়েছে, তাদেরকে সমীক্ষায় অন্তর্ভুক্ত করতে হবে। কারিগরি ত্রুটির কারণে প্রকৃত উপযুক্ত পরিবার আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।পাশাপাশি জব কার্ড আপলোডে প্রযুক্তিগত সমস্যা বা অন্য কারণে যাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি ,সেই সমস্যার দ্রুত সমাধান করার কথা বলা হয়।