নিজস্ব প্রতিনিধি, পাড়া:
শ্রমিকদের পরিচয় ও নিয়োগপত্র প্রদান, স্থানীয় বেকার যুবকদের কোম্পানি ও ঠিকাদারের কাজে নিয়োগ, সরকার নির্ধারিত মজুরি প্রদান সহ ১৮ দফা দাবিতে শাকম্ভরী ইস্পাত ও পাওয়ার লিমিটেডের ম্যানেজারের কাছে স্মারকলিপি দিল শাকম্ভরী ইস্পাত ও পাওয়ার লিমিটেডের ঠিকা মজদুর ইউনিয়ন রুকনি ইউনিটের কর্মচারীরা। কর্মচারী ইউনিয়নের দাবি , কর্মরত শ্রমিকদের পরিচয় ও নিয়োগপত্র দেওয়া,আট ঘন্টার উপর কাজ করলে, দ্বিগুণ হারের ওভার টাইম দেওয়া, কর্মরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়লে পুরো বেতন সহ চিকিৎসার ব্যবস্থা, দুর্গাপুজায় বোনাস দেওয়া, সপ্তাহে একদিন সবেতন ছুটি, বাইরের শ্রমিক নিয়োগ না করা ,কারখানার ভিতরে পানীয়জল, বিশ্রামাগার, শৌচাগারের ব্যবস্থা করার মতো দাবিগুলিও জানানো হয় । অবিলম্বে দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়নের কর্মচারীরা।