নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
বয়স্ক ভোটারের সাথে সহায়ক ভোটারকে বুথে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠল কোটশিলায়। জয়পুর বিধানসভার ঝালদা ২নং ব্লকের টাটুয়াড়া গ্রাম পঞ্চায়েতের ১৩০ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোটের দিন এই অভিযোগ ওঠে। অভিযোগ ,বয়স্ক ভোটারের সাথে বাড়ির কাউকে বুথে প্রবেশ করতে দেওয়া হচ্ছে
না।
নিয়ম অনুযায়ী অশক্ত বা দৃষ্টিহীন ভোটারের সঙ্গে একজন সহায়ক বুথে প্রবেশ করতে পারেন। কিন্তু এদিন বুথে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সহায়ককে আটকে দেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বুথ চত্বরে উত্তেজনা ছড়ায়।