স্বাস্থ্য ব্লক

যোগাভ্যাসের ‘সেঞ্চুরি’, পাঁচ দিনের অনুষ্ঠান শেষ ঝালদায়

কর্মসূচির প্রধান উদ্যোক্তা বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি তথা সমাজসেবী শঙ্কর মাহাতো বলেন, “১০০ দিন পূর্তি উপলক্ষে মোট পাঁচ দিন অনুষ্ঠান হয়েছে। যোগাভ্যাসের সেঞ্চুরি পার করার পর অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে।”
যোগাভ্যাসের ‘সেঞ্চুরি’, পাঁচ দিনের অনুষ্ঠান শেষ ঝালদায়

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

সকাল হলেই ভিড়। কেউ আসছেন শরীরচর্চার টানে, কেউ বা যোগাভ্যাসের অভ্যাস গড়ে তুলতে। পুরুলিয়ার ঝালদার কুশি ময়দান এখন যেন যোগাভ্যাসের ঠিকানা। সেই কর্মসূচির ১০০ দিন পূর্তি উপলক্ষে টানা পাঁচ দিন ধরে চলল বিশেষ অনুষ্ঠান। মঙ্গলবার শেষ হল সেই পর্ব। এ দিন ছিল যোগাভ্যাসের ১০৪তম দিন।

গত শুক্রবার ১০০ দিন পূর্ণ করে ওই যোগাভ্যাস কর্মসূচি। তার পর থেকেই টানা পাঁচ দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সেঞ্চুরি’ পার করার পর কুশি ময়দানে প্রতিদিন সকালেই অংশগ্রহণকারীদের ভিড় আরও বাড়ছে বলে উদ্যোক্তাদের দাবি। বিশেষ করে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

মঙ্গলবার ১০৪তম দিনে পাঁচ শতাধিক মানুষ যোগাভ্যাসে অংশ নেন। উদ্যোক্তাদের দাবি, দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ।