ক্রাইম ব্লক

টোটোর ব্যাটারি চুরি করে পালানোর সময় গাড়ি আটক, ধৃত ২

টোটোর ব্যাটারি চুরি করে পালানোর সময় একটি চার চাকার গাড়ি আটক করল পুলিশ । পরে গাড়ির সূত্র ধরে গ্রেফতার করা হয় দুজনকে। পুলিশ জানায় , ধৃতদের নাম আসলাম আনসারী ও মুবারক আনসারী। তাদের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার লাগদা গ্রামের ইসলামডি পাড়ায়।
টোটোর ব্যাটারি চুরি করে পালানোর সময় গাড়ি আটক, ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

টোটোর ব্যাটারি চুরি করে পালানোর সময় একটি চার চাকার গাড়ি আটক করল পুলিশ । পরে গাড়ির সূত্র ধরে  গ্রেফতার করা হয় দুজনকে। পুলিশ জানায় , ধৃতদের নাম  আসলাম আনসারী ও মুবারক আনসারী। তাদের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার লাগদা গ্রামের ইসলামডি পাড়ায়। রবিবার ধৃতদের  পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।


শিরমনি গ্রামের বাসিন্দা জয়ন্ত পরামানিক পুলিশকে জানিয়েছেন তার দুটি টোটো রয়েছে। অন্যান্য দিনের মতোই শুক্রবার রাতে বাড়ির পাশে টোটো দুটি রেখেছিলেন। শনিবার ভোর রাতে দুষ্কৃতীরা ওই দুটি টোটো থেকে ব্যাটারি চুরি করে নিয়ে পালায়। চুরির ঘটনা চাউর হতেই পুলিশ তৎপর হয়ে যায়। ওই এলাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা সন্দেহভাজন অবস্থায় ওই গাড়িটিকে দেখে ধাওয়া করে। যার ফলে মাঝ পথে গাড়িটি থামিয়ে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পড়ে তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে একাধিক ব্যাটারি উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নেমে শনিবার দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।