সাধারণ খবর শহর

এবার কাপড় গলিতে আজকেই বুলডোজার? হুঁশিয়ারি দিলো প্রশাসন

পুরুলিয়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা কাপড়গলিকে যানজটমুক্ত করতে এবং পথচারীদের হাঁটার জায়গা ফিরিয়ে দিতে একজোট হয়ে ময়দানে নামল জেলা প্রশাসন ও পুরুলিয়া পুরসভা।
এবার কাপড় গলিতে আজকেই বুলডোজার? হুঁশিয়ারি দিলো প্রশাসন

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা কাপড়গলিকে যানজটমুক্ত করতে এবং পথচারীদের হাঁটার জায়গা ফিরিয়ে দিতে একজোট হয়ে ময়দানে নামল জেলা প্রশাসন ও পুরুলিয়া পুরসভা। শহরের এই ঐতিহ্যবাহী এবং বাজারের গতিশীলতা বজায় রাখতে এবার ফুটপাত ও রাস্তার ওপর থাকা অস্থায়ী দখলদারি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে কাপড়গলির সমস্ত দোকানদারদের অনুরোধ জানানো হয়েছে, তাঁরা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তার ওপর চলে আসা অতিরিক্ত অংশ বা অস্থায়ী কাঠামো নিজে থেকেই সরিয়ে নেন। শহরের সৌন্দর্যায়ন এবং সাধারণ মানুষের যাতায়াত মসৃণ করতেই এই পদক্ষেপ।

প্রশাসন স্পষ্ট জানিয়েছে, তাঁরা ব্যবসায়ীদের রুটি-রুজিতে আঘাত করতে চান না। তবে শহরের স্বার্থে নিয়ম মানা জরুরি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে এই দখল না সরানো হলে, পুরসভা বাধ্য হয়ে আইনি পথে কঠোর পদক্ষেপ করবে এবং ওইসব অবৈধ কাঠামো ভেঙে দেবে।