সাধারণ খবর ব্লক

মানবাজারে নিখোঁজ বৃদ্ধার মৃ*তদেহ উদ্ধার

এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মানবাজারে। বুধবার মানবাজার থানার দেশ্যারডি গ্রামের পাশের একটি ডুংরি থেকে ওই বৃদ্ধার দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতার নাম মঞ্জুরানি মান্ডি (৬০)।বাড়ি দেশ্যারডি গ্রামেই ।
মানবাজারে নিখোঁজ বৃদ্ধার মৃ*তদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মানবাজারে। বুধবার মানবাজার থানার দেশ্যারডি গ্রামের পাশের একটি ডুংরি থেকে ওই বৃদ্ধার দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতার নাম মঞ্জুরানি মান্ডি (৬০)।বাড়ি দেশ্যারডি গ্রামেই ।

পরিবার  সূত্রে জানা গিয়েছে,  কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধা। পরিবারের তরফে খোঁজ শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বুধবার তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।