রাজনীতি ব্লক

বলরামপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক, রাস্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা

বৈঠকে গ্রামের রাস্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার ১ নম্বর বিজেপির মন্ডল সভাপতি বিশাল দুবে, জেলা সম্পাদক রথীন্দ্রনাথ মাহাতো ,জেলা কমিটির সদস্য তড়িত কুমার মাহাতো সহ নেতৃবৃন্দ।
বলরামপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক, রাস্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা

 

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

সাংগঠনিক বৈঠক করল বিজেপি। সোমবার বলরামপুর বিধানসভার ১ নম্বর মন্ডলের উদ্যোগে পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড়ো অঞ্চলের পটমপুটরা বুথের কর্মীদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রামের রাস্তা সহ  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার ১ নম্বর বিজেপির মন্ডল  সভাপতি বিশাল দুবে, জেলা সম্পাদক রথীন্দ্রনাথ মাহাতো ,জেলা কমিটির সদস্য তড়িত কুমার মাহাতো সহ নেতৃবৃন্দ।