নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বলরামপুর বিধানসভার এক নম্বর মণ্ডলের উদ্যোগে মণ্ডল কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করল বিজেপি।মঙ্গলবার ওই বৈঠকে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিশাল দুবে, জেলা সম্পাদক রথীন্দ্রনাথ মাহাতো, জেলা কমিটির সদস্য তড়িৎ মাহাতো সহ অন্য নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনের কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।