নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইক আরোহীর। ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে,ঝালদা থানার কর্মাডি গ্রামের অদূরে। পুলিশ জানায়, মৃতের নাম আদিত্য মাহাতো (৩০)। তার বাড়ি ঝালদা থানার বড়গাঁতা গ্রামে।
জানা গিয়েছে, এদিন বাড়ি থেকে বেরিয়ে ঝাড়খন্ডে কাজে যাচ্ছিলেন আদিত্য। মাঝ পথে ঝালদার কর্মাডি গ্রামের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি গাছে ধাক্কা মারে। দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।