নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
প্রশাসনের নজরদারি এড়িয়ে আবারও বেআইনিভাবে বালি পাচারের চেষ্টা। তবে পুলিশের তৎপরতায় বান্দোয়ান থানা এলাকায় ভেস্তে গেল সেই ছক। শনিবার সন্ধ্যায় বালি বোঝাই একটি ট্রলি সহ একটি ট্রাক্টর আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, বালি পাচারের উদ্দেশ্যে একটি গাড়ি রওনা দিয়েছে। তথ্যের ওপর ভিত্তি করে বান্দোয়ান থানার একটি বিশেষ পুলিশ দল দ্রুত অভিযানে নামে। বান্দোয়ান থানার অন্তর্গত ঝোড়বৈদ গ্রামের কাছে গাড়িটিকে চিহ্নিত করে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ ও যাচাইকরণের সময় ট্র্যাক্টরের চালক বালি পরিবহনের সপক্ষে কোনো বৈধ নথিপত্র, দেখাতে পারেননি। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয় যে, সরকারি নিয়ম ও বিধি লঙ্ঘন করে সম্পূর্ণ বেআইনিভাবে এই বালি পরিবহন করা হচ্ছিল।