ক্রাইম ব্লক

পাচারের চেষ্টা, নাকা কেন্দ্র এলাকায় পিক আপ ভ্যান থেকে ৬টি গরু উদ্ধার

পাচারের সময় পিকআপ ভ্যান থেকে ৬টি গরু উদ্ধার করল পুলিশ। সোমবার বরাবাজার থানার কৃষক বাজারের কাছে আন্তঃরাজ্য নাকা কেন্দ্র থেকে গরু গুলোকে উদ্ধার করা হয়।
পাচারের চেষ্টা, নাকা কেন্দ্র এলাকায় পিক আপ ভ্যান থেকে ৬টি গরু উদ্ধার

 


নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:


পাচারের সময় পিকআপ ভ্যান থেকে ৬টি গরু উদ্ধার করল পুলিশ। সোমবার বরাবাজার থানার কৃষক বাজারের কাছে আন্তঃরাজ্য  নাকা কেন্দ্র থেকে গরু গুলোকে উদ্ধার করা হয়। এই ঘটনায় বাজেয়াপ্ত পিক আপ ভ্যানের চালক,মালিক সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন বরাবাজার থানার  কৃষক বাজারের সামনে আন্তঃরাজ্য নাকা কেন্দ্রে তল্লাশি চালানোর সময় পিক আপ ভ্যানটিকে আটক করা হয় । তবে পুলিশকে দেখে আচমকা রাস্তার উপর গাড়িটি থামিয়ে চালক সব অন্যান্যরা ছুটে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে পুলিশ কর্মীরা গাড়ি থেকে  ৬ টি গরু উদ্ধার করে। তদন্তকারীদের অনুমান অসৎ উদ্দেশ্যে কোনো জায়গা থেকে গরুগুলি চুরি করে পাচারের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল। এই অপরাধে জড়িত ব্যক্তিদের খোঁজ শুরু করেছে পুলিশ। অন্যদিকে উদ্ধার হওয়া গরুগুলি গোশালায় পাঠানো হয়েছে।