ক্রাইম ব্লক

কয়েক লক্ষ টাকার বালি বাজেয়াপ্ত করল আড়শা থানার পুলিশ

অবৈধ ভাবে মজুত করা হয়েছিল কয়েক লক্ষ টাকার বালি। বুধবার স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়ে ওই বালি বাজেয়াপ্ত করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও আড়শা থানার পুলিশ ।
কয়েক লক্ষ টাকার বালি বাজেয়াপ্ত করল আড়শা থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

অবৈধ ভাবে মজুত করা হয়েছিল কয়েক লক্ষ টাকার বালি। বুধবার স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়ে ওই বালি বাজেয়াপ্ত করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও আড়শা থানার পুলিশ  ।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর আসে আড়শা থানার মিশিরডি এলাকায় অবৈধ ভাবে বালি মজুত করা হয়েছে। , সেই খবরের ভিত্তিতে আড়শা ব্লক ভূমি দপ্তরের আধিকারিক ও আড়শা থানার  পুলিশ আধিকারিকরা ওই এলাকায় গিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে পাঁচ হাজার তিনশো সিএফটি মজুদ রাখা অবৈধ বালি বাজেয়াপ্ত করা হয়।  কে বা কারা ওই বিপুল পরিমাণ বালি মজুত  করেছিল তাঁর খোঁজ  শুরু করেছে আড়শা থানার পুলিশ।