নিজস্ব প্রতিনিধি, হুড়া:
এক কিশোরীকে অপহরণ করায় থানার দারস্থ হল তার পরিবার। বুধবার পরিবারের তরফে হুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার ওই কিশোরী স্কুলের জন্য বাড়ি থেকে বার হয়েছিল। তারপর আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করে ওই পরিবার জানতে পারে ঝাড়খণ্ডের এক যুবক তার অভিভাবকদের সহযোগিতায় মেয়েকে অপহরণ করে কোথাও লুকিয়ে রেখেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।