নিজস্ব প্রতিনিধি, আড়শা :
এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল আড়শায় । শনিবার, এই মর্মে আড়শা থানায় ওই নাবালিকার পরিবার অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিবারের দাবি, শুক্রবার সকালে ওই নাবালিকা বাড়ির জিনিস পত্র কেনার জন্য বাড়ি থেকে বাজারে বেরিয়েছিল। তারপর আর সে বাড়ি ফিরে আসেনি।
বিভিন্ন জায়গায় খোঁজ করে ওই পরিবার জানতে পারে আড়শা থানা এলাকার এক যুবক ওই নাবালিকাকে অসৎ উদ্দেশ্যে ফুসলিয়ে অপহরণ করেছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।