ক্রাইম ব্লক

বান্দোয়ানে ফেরিওয়ালা খু*নের ঘটনায় অভিযুক্তের ৩ দিনের পুলিশ হেফাজত

ফেরি করতে গ্রামে এসে খুন হয়েছিল এক ফেরিওয়ালা । সেই ঘটনায় রাতেই বান্দোয়ান থানার সাগা সুপুরডি গ্রামের বাসিন্দা বিশ্বনাথ মাহাতোকে আটক করেছিল পুলিস। এবার অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।
বান্দোয়ানে ফেরিওয়ালা খু*নের ঘটনায় অভিযুক্তের ৩ দিনের পুলিশ হেফাজত

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

ফেরি করতে গ্রামে এসে খুন হয়েছিল এক ফেরিওয়ালা । সেই ঘটনায় রাতেই  বান্দোয়ান থানার সাগা সুপুরডি গ্রামের বাসিন্দা বিশ্বনাথ মাহাতোকে  আটক করেছিল পুলিস।  এবার অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

মঙ্গলবার অভিযুক্ত যুবকের বাড়ি থেকেই বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল গ্রামের বাসিন্দা আকবর মণ্ডলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানতে পরে মৃত ব্যাক্তি ফেরিওয়ালার কাজ করেন।  বচসা থেকেই ওই ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে তাকে বাড়িতে টেনে নিয়ে যাওয়া হয় বলে জানতে পেরেছে পুলিশ।  ওইদিন বান্দোয়ান থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে মোহাম্মদ জুলফিকার মণ্ডল।  ওইদিন রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।