নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়া সদর মহিলা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ অবিদুল্লা। তার বাড়ি রঘুনাথপুর থানার বেড়ো গ্রামে।
চলতি বছরের ২৯ জানুয়ারি প্রেমিকের বিরুদ্ধে সদর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তিনি পুলিশকে জানান ,বর্ধমানে শ্রমিকের কাজে গিয়ে তাদের আলাপ হয়। সেখান থেকে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি তার প্রেমিককে বলার পর সে বিয়ে করতে বেঁকে বসে। যার ফলে ওই তরুণী মানসিক ভাবে ভেঙে পড়েন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তবে ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। শনিবার বাড়ি ফিরতেই তাকে পাকড়াও করা হয়।রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।