ব্লক

মানবাজারে অস্বাভাবিক মৃ*ত্যু এক মহিলার

মানবাজারে অস্বাভাবিক মৃ*ত্যু এক মহিলার

 

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:  

অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক মহিলার। মানবাজার থানার বড় নূন্যানি গ্রামের ঘটনা। পুলিশ জানায় , মৃতার নাম কবিতা মণ্ডল (৪১)।  বাড়ি  মানবাজার  থানার বড় নূন্যানি গ্রামেই। 
পরিবার সূত্রে জানা গিয়েছে,  রবিবার বাড়ির মধ্যে তাকে  জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে  কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ।